ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

স্ত্রীকে গলা কেটে হত্যা করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

ads

গাজীপুর নগরীতে স্ত্রীকে গলা কেটে হত্যা করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে স্বামী। সোমবার (৭ ডিসেম্বর) সকালে মহানগরের সারদাগঞ্জ (সুলতান মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহসিনা আক্তার (৩০) ও তার স্বামী শরিফুল আলমের (৩৫) গ্রামের বাড়ি রংপুরে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এসআই দীপঙ্কর রায় জানান, স্বামী-স্ত্রী হাজী ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো। আজ সকাল ৭টার দিকে ওই বাসায় দাম্পত্য কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মহসিনাকে গলা কেটে হত্যা করে স্বামী শরিফুল আলম। পরে শরিফুল নিজেই তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page